ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুয়েবসে বছরে ৩৩ লাখ টাকা আয়ের সুযোগ!

আকাশ নিউজ ডেস্ক:

দিনগুলো যদি শুয়েবসেই কেটে যেত, বেশ হত না?‌ ভাবছেন তাহলে অন্যকিছু চলতো কী করে?‌ শুয়েবসে থাকলেতো আর পেটে ভাত জুটবে না। তবে শুয়ে আরাম করার জন্যই আপনি যদি মাসে পেয়ে যান লাখ লাখ টাকা?‌ তাহলেতো আর চিন্তা নেই। বিশ্বাস হয় না?‌ সত্যিই এরকম কাজের জন্যই লোক খুঁজছে যুক্তরাজ্যের এক ম্যাট্রেস প্রস্তুতকারী সংস্থা।

সপ্তাহে সাড়ে ৩৭ ঘণ্টা কাটাতে হবে বিছানায়। সেখানে শুয়েই নয় ঘুমাতে হবে, নয়তো দেখতে হবে নেটফ্লিক্স। এই কাজের জন্য বছরে ২৪ হাজার পাউন্ড বেতন দেওয়া হবে। টাকার ৩৩ লাখ ৬০ হাজার টাকার মতো। এই কাজের জন্য আপাতত শুধু যুক্তরাজ্যের নাগরিকদেরই নিয়োগ করা হবে।

কাজ?‌ প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন ম্যাট্রেসে শুয়ে পরীক্ষা করতে হবে। প্রতি সপ্তাহে ‘ক্রাফটেড বেড’ নামে সংস্থাটি ওই ব্যক্তির বাড়ি একটি করে নতুন ম্যাট্রেস পাঠিয়ে দেবে। তাতে শুইয়ে সারা সপ্তাহ ধরে পরীক্ষা করতে হবে। সেই অনুযায়ী ফিডব্যাক পাঠাতে হবে সংস্থাকে। সেই মতো ম্যাট্রেস তৈরি করবে সংস্থাটি।

সংস্থার মার্কেটিং ম্যানেজার ব্রায়ান ডিলান জানান, ক্রেতাদের আরামই একমাত্র গুরুত্ব পায় সংস্থার কাছে। তাই লাখ লাখ টাকা খরচ করে ম্যাট্রেস টেস্টার নিয়োগ করা হয়েছে। এই কাজে যোগ্যতা একটাই, আরামপ্রিয় আর ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। যাতে কর্মী ম্যাট্রেসে শুয়েই লিখে ফেলতে পারবেন রিভিউ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুয়েবসে বছরে ৩৩ লাখ টাকা আয়ের সুযোগ!

আপডেট সময় ১১:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১