ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরিয়ান না ফেরা পর্যন্ত পায়েস খাবেন না গৌরী

আকাশ বিনোদন ডেস্ক :

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলিউডের অভিনেতা শাহরুখ খানের পরিবার। এ অভিনেতার বড় ছেলে আরিয়ান খান মুম্বাইয়ের আর্থার রোডের জেলে বন্দি রয়েছেন।

গত ২ অক্টোবর গোয়াগামী ক্রুজ থেকে আরিয়ানকে আটকের পরদিন এনসিবি গ্রেফতার দেখায় তাকে।মাদককাণ্ডে আরিয়ান গ্রেফতারের পর থেকে শাহরুখ খানের বাড়ি মান্নাতে উৎসবের মৌসুমেও লেগে আছে শোকের ছায়া।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জেলে আরিয়ানের জন্য জন্য কঠিন প্রতিজ্ঞা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। আরিয়ান বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টি ছুঁয়ে দেখবেন না তিনি।

খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, নবরাত্রিতে এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তাকে আটকে দেন গৌরী। এরপরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনও মিষ্টি তৈরি করা হবে না।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। নিজের সব কাজও স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, দিনের একটি বিশেষ সময়ে তিনি প্রার্থনা করছেন ছেলের জন্য।

গ্রেফতারের পর তিন অক্টোবর থেকেই কারাগারে রয়েছেন আরিয়ান। আগামী ২০ অক্টোবর তার জামিনের শুনানি হবে। সেদিনের রায়ের পরই জানা যাবে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরবে আরিয়ান নাকি বাড়বে তার জেলে থাকার মেয়াদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরিয়ান না ফেরা পর্যন্ত পায়েস খাবেন না গৌরী

আপডেট সময় ১০:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১