ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বপুর গ্রামে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহিন নামে আরো একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার বলেশ্বরপুর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে জাহিদ (৩০) ও একই গ্রামের কালু শেখের ছেলে তারিক (৩২)। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল থেকে জাহিদ, তারিক ও শাহিন গ্রামের বিল পাহারা দিচ্ছিলেন। সন্ধ্যায় বলেশ্বরপুর গ্রামে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তারা তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রহমান জাহিদ ও তারেককে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

আপডেট সময় ১২:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭