ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মুহিবুল্লাহ হত্যা: রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরও পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার ভোরে উখিয়ার কয়েকটি ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটকরা রোহিঙ্গাদের কথিত সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে দাবি করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলো—কুতুপালং ক্যাম্পের ব্লক-জি/১৪-এর সাব-মাঝি মো. খালেদ হোসেন (৩৩), ক্যাম্প-১/ইস্টের মাস্টার সৈয়দ আমিন (৩৮), ক্যাম্প-১/ইস্টের ব্লক-জি/১১-এর মো. শাকের (৩৫), ক্যাম্প-১/ইস্টের ব্লক-বি/৩-এর মোহাম্মদ কলিম (১৮) এবং ক্যাম্প-১/ইস্টের ব্লক-ডি/৫-এর মো. ইলিয়াস (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের উখিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তার করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গাদের শীষ নেতা মুহিবুল্লাহ খুনের ঘটনায় তার ভাইসহ সাধারণ রোহিঙ্গারা আরসাকে দায়ী করছে। তাদের দাবি, প্রত্যাবাসন ঠেকানোর জন্য মিয়ানমারের এজেন্ডা বাস্তবায়নে ক্যাম্পে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে।

গত ৬ অক্টোবর এ ঘটনায় গ্রেফতার আরও তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ।

আসামিরা হলো— উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াস।

গত ৩ অক্টোবর এ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন— মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ, লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)। তারা দুজনই রোহিঙ্গা।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। যার বাদী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মুহিবুল্লাহ হত্যা: রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ জন গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১