ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের উৎসবে অমিতাভের ‘রিকশা গার্ল’

আকাশ বিনোদন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো মিল মুভি ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। আগামী ৯ অক্টোবর ওই উৎসবে দেখানো হবে সিনেমাটি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ‘রিকশা গার্ল’-এর দুই প্রযোজক এরিক অ্যাডামস ও আসাদুজ্জামান সকাল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন তারা।

সেখানে প্রযোজক এরিক অ্যাডামস বলেন, ‘কিছু স্ট্রিমিং কোম্পানির সঙ্গে কথা চলছে চলচ্চিত্রটি বিদেশে প্রদর্শনের জন্য। আশা করছি সেটা সম্ভব হবে। আমরা আমাদের সিনেমাটিকে পৃথিবীর বহুসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

লেখক সারা পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে অমিতাভ রেজার এই সিনেমা। শুটিং হয়েছে পাবনা ও কলকাতায়। রিকশা পেইন্টিংয়ের ওপর এবং পরিবারের জীবিকার জন্য একটি মেয়েকে রিকশা চালাতে হয়, তার গল্প নিয়েই এগিয়ে গেছে ‘রিকশা গার্ল’।

এর প্রধান চরিত্রের নাম নাইমা। যিনি রিকশা গার্ল। এই চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, চিত্রনায়িকা চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদকেও দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের উৎসবে অমিতাভের ‘রিকশা গার্ল’

আপডেট সময় ১০:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১