ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস ২১ অক্টোবর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া এবং ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে ১১ অক্টোবর। আর সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে ২১ অক্টোবর থেকে।

শনিবার সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

হল খুললেও স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়া হবে জানিয়ে রাশেদা আখতার বলেন, ‘ন্যূনতম এক ডোজ টিকা নেওয়াসাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আলাদা করে কোয়ারেন্টাইন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, ‘অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে তোলা হবে।’

গত বছরের মার্চে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। গত বছরের ১২ জুলাই থেকে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়নি। এছাড়া বন্ধ রয়েছে আবাসিক হলও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস ২১ অক্টোবর

আপডেট সময় ১১:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১