ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

পারিবারিক পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিনকার্ড পাওয়ার সুযোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পারিবারিক পৃষ্ঠপোষকতায় অভিবাসী হওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের নির্ভরশীলরা কিছু কিছু ক্ষেত্রে যাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিনকার্ড পেতে পারেন, সেই বিধান সংবলিত একটি বিল হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হতে পারে। এজন্য সংশ্লিষ্টদের মাথাপিছু ফি’র পরিমাণ ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বিলটির প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয়েছে। বিলটি যদি পাস হয়, তাহলে লাখ লাখ অবৈধ ইমিগ্রান্ট এ প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবে।

বিলে গ্রিনকার্ড পাওয়ার জন্য চারটি শ্রেণির অভিবাসীরা প্রাধান্য পাবেন। তারা হচ্ছেন- যারা শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছেন, যারা ২০১০ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অত্যাবশ্যকীয় কর্মী হিসেবে কাজ করেছেন, যারা ২০১৭ সালের জানুয়ারিতে টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসে ছিলেন এবং যারা ২০২১ সালের ২০ জানুয়ারি ডেফার্ড এনফোর্সড ডেপারচারের আওতায় ছিলেন।

প্রাথমিক ধারণা অনুযায়ী বিলটি পাস হলে প্রায় ৭০ লাখ ইমিগ্রান্ট বৈধতা লাভের সুযোগ পাবে। যারা নন-ইমিগ্রান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারাও এ প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

পারিবারিক পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিনকার্ড পাওয়ার সুযোগ

আপডেট সময় ০৬:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১