ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

‘অক্ষম’ বলায় শ্রাবন্তীকে যা বললেন রোশান

আকাশ বিনোদন ডেস্ক :

থামছে না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশান সিংয়ের দাম্পত্য কলহ। মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেন না রোশান-শ্রাবন্তী। কাগজে কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। চলতি মাসেই প্রকাশ্যে এসেছে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর মাঝেই স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শ্রাবন্তী, এমনটাই জানা যায় গত ১৯ তারিখ। কিন্তু রোশান জানালেন, ১২ দিন পরেও তিনি কোনো ডিভোর্স নোটিশ পাননি।

এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর তিন নম্বর স্বামী জানান, নায়িকার অনেক বন্ধুর সঙ্গেই তার যোগযোগ রয়েছে। আর সেখান থেকেই তিনি জানতে পেরেছেন ঘনিষ্ঠমহলে রোশানকে নিয়ে নানান বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন নায়িকা। রোশানের অনুযোগ, ‘আমি শুনছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই’। এই ধরনের কুরুচিকর মন্তব্যে মর্মাহত রোশান। রোোনের কথায় শ্রাবন্তী নিজে সরাসরি একথা তাকে না বললেও, যাদের মুখে তিনি একথা শুনেছেন তারা সকলেই বিশ্বস্ত বন্ধু।

রোশান এই ধরনের হেনস্থার মুখে পড়ে মারাত্মক বিস্মিত। কেন তাকে এমন প্রশ্নবাণে বিদ্ধ হতে হবে? রোশানের কথায়, তাকে চোর অপবাদও দেওয়া হয়েছে। বলা হচ্ছে, তিনি নাকি শ্রাবন্তীর ১ কোটি টাকা নিয়ে চলে গেছেন। এমনকি রোশানের সাবেক প্রেমিকাকে ফোন করে বিবাহবিচ্ছেদের কথা জানানো হচ্ছে, এসব কথার মানে খুঁজে পাচ্ছেন না রোশান। রোশান অকপটে বলেন, ‘ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’

রোশানের কথায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে শ্রাবন্তী যেন তা আদালতে করেন। পরিস্থিতিকে এভাবে কলুষিত করবার কোনো প্রযোজন নেই, দাবি তার।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

‘অক্ষম’ বলায় শ্রাবন্তীকে যা বললেন রোশান

আপডেট সময় ১০:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১