ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক:

একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টায় শুনানি শেষ হয়।

জানা যায়, কুমিল্লার চান্দিনার জোয়াগে গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর একটি ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিনা অনুমতিতে অবস্থান করাসহ বক্তব্য রাখেন মামুনুল হক। এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাকে আদালতে নেওয়া হয়েছে।

তার সঙ্গে হাজিরা দিতে আসেন খালেদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনিও এ মামলার আসামি। সেখানে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি করেন। কুমিল্লা আদালতের ভারপ্রাপ্ত পিপি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মামুনুল হক ওই সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। তার নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

আপডেট সময় ০১:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১