ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই ৫০০ কেজি ওজনের নারীর মৃত্যু

অাকাশ নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে যাকে মনে করা হতো মিশরের সে নারী সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন।

এমান আহমেদ আবদেল আতি নামের এ মহিলাকে এ বছরের শুরুতে ওজন কমানোর অপারেশন করাতে ভারতের মুম্বাই আনা হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আরো চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাত নিয়ে যাওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম বলছে অপারেশনের পর ৫০০ কেজি ওজনের এমান আহমেদ আবদেল আতির ওজন ৩০০ কেজি কমানো হয়েছিল। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৩৭ বছর বয়সী এ নারী হৃদরোগ এবং কিডনি জটিলতায় ভুগছিলেন।

মুম্বাইতে অস্ত্রোপচারের আগে গত ২৫ বছরের ইতিহাসে তিনি বাড়ির বাইরে কোথাও যাননি।

তার জন্য নির্মিত বিশেষ একটি বিছানায় শুয়ে ইজিপ্ট এয়ারের বিমানে করে তিনি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে ভারতে আসেন। প্রথমে একটি ট্রাকে করে তাকে হাসপাতালে আনা হয় এবং পরে ক্রেনের সাহায্যে পুরো বিছানাটিকেই হাসপাতালে তোলা হয়েছে। তার চিকিৎসার জন্য হাসপাতালে তৈরি করা হয়েছে বিশেষ একটি ঘর।

আবদেল আতির পরিবার বলছে, জন্মের সময় তার ওজন ছিল ৫ কেজি। এ সময় তার শরীরে এলিফেন্টিয়াসিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই ৫০০ কেজি ওজনের নারীর মৃত্যু

আপডেট সময় ১০:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭