ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারমাণবিক শক্তিধর ইরানকে ঠেকাতে সৌদির সমর্থন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠা থেকে ইরানকে বিরত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করে বলে জানিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ভিডিওবার্তায় বাদশাহ সালমান বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার পক্ষে। আমরা ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া ঠেকানোর আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করি।

২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্বহালের লক্ষ্যে বিশ্ব নেতারা তেহরানের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নেওয়ার মধ্যে সৌদি আরবের মনোভাব তুলে ধরলেন বাদশাহ।

বক্তব্যে করোনা পরিস্থিতিতে দেশটির বিভিন্ন পদক্ষেপ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

শিয়া ও সুন্নি মুসলিম অধ্যুষিত ইরান এবং সৌদি আরব বহু বছর ধরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। দেশ দুটি ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য অঞ্চলের লড়াইয়ে নিজেদের মিত্রদের সমর্থনের মাধ্যমে ছায়াযুদ্ধে জড়িত। ২০১৬ সালে তারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে চলতি বছর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।

ভিডিও বার্তায় বাদশাহ সালমান বলেন, ইরান একটি প্রতিবেশী রাষ্ট্র। আমরা আশা করি, ইরানের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা আস্থার সম্পর্ক তৈরি করবে। যা সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে নতুন মাত্রা পাবে।

অবশ্য এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে পারমাণবিক আলোচনা ফের শুরু করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা মেহর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পারমাণবিক শক্তিধর ইরানকে ঠেকাতে সৌদির সমর্থন

আপডেট সময় ০৬:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১