ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

মালয়েশিয়ায় বড় শাস্তির মুখে ৪ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবির দায়ে ৪ বাংলাদেশি ও একজন মালয়েশিয়ান নারী এখন আদালতের বিচারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশের মুখোমুখি হয়েছেন। অপহরণ করা ওই বাংলাদেশিকে বাঁচাতে হলে ৫০ হাজার রিংগিত যা বাংলাদেশি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল স্বজনের কাছে অপহরণকারীরা।

জানা যায়, ৩০ আগস্ট রাতে জালান দামাই মেওয়াহ ১ এর পাসার মিনি মার্কেটের (মুদির দোকান) সামনে থেকে বাংলাদেশি সোহেল রানা (৩৯) নামে এক যুবককে অপহরণ করে ওই ৫ অপহরণকারী। অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে অপহৃত সোহেল রানাকে উদ্ধার করে। অপহরণকারী ৫ জন হলেন- বাংলাদেশি নাগরিক রায়হান হোসেন (২৮), সোরাফ মিয়া (৩৩), নুসরাত জাহান বিপাশা (২৬), মো. জসিম (৩২) ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদাহ জিয়া রমেশ(২৭)। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অপহরণ বিরোধী আইন ১৯৬১ এর ৩য় ধারার (ক) উপধারায় স্থানীয় পুলিশ অভিযোগ দায়ের করেছেন।

এ ধারায় তাদের অপরাধ প্রমাণিত হলে আদালত মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিতে পারেন এবং সঙ্গে দোররা মারার আদেশও হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। বিচারক নুরুল হুসনাহ আমরান এর বেঞ্চে মামলাটি পরিচালনা করা হচ্ছে। আসামি রায়হান ও জসিমের পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তান চেং ইয়েং এবং অন্য তিন আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবীই ছিলেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

মালয়েশিয়ায় বড় শাস্তির মুখে ৪ বাংলাদেশি

আপডেট সময় ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১