ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

মালয়েশিয়ায় ফিরতে ইমিগ্রেশনে ৩ লাখের বেশি আবেদন

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ায় ফিরতে ৩ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে ইমিগ্রেশনে। দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে, মালয়েশিয়া প্রবেশে এবং মালয়েশিয়ার বাইরে যেতে মাই ট্রাভেল পাসের (এমটিপি) মাধ্যমে গত বছরের অক্টোবর থেকে চলতি ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজার ৫১০টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে ২ লাখ ৮ হাজার ৫০৯ জনের আবেদন অনুমোদন হয়েছে এবং ১ লাখ ২৭ হাজার ৪৬৫ জনের আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। এসব আবেদনকারীর মধ্যে রয়েছে মালয়েশিয়ান নাগরিক ও তাদের পোষ্য এবং বিভিন্ন দেশের অভিবাসী ছাত্র ও শ্রমিক।

এছাড়া দেশটিতে প্রবেশ করতে চাইলে ইমিগ্রেশনের পূর্বানুমতি প্রয়োজনে এমটিপি অনলাইন আবেদন ২০২০ সালের নভেম্বরে চালু করা হয়েছিল; যা এখনো চালু রয়েছে।

১৩ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন, অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ।

এর আগে মালয়েশিয়ার একটি স্থানীয় পত্রিকায় এক প্রতিবেদনে সমালোচনা করে বলা হয়- মাই ট্রাভেল পাসের (এমটিপি) প্রসেসিং অনেক বিলম্ব হচ্ছে; যার কারণে আটকেপড়া মানুষজন দেশটিতে ফিরতে পারছেন না এবং দেশটি থেকে বাহিরের দেশে যেতে পারছেন না। তাছাড়াও এমটিপির প্রয়োজনীয়তা ও সহজ শর্তাবলী জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

এ অভিযোগ অস্বীকার করে খায়রুল দাজাইমি দাউদ বলেন, গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৫১০টি আবেদন জমা পড়েছে। এগুলো প্রসেসিং করতে ৩টি টিম নিয়মিত কাজ করছে। দিন দিন এই আবেদন বেড়েই চলেছে; তার কারণ বর্তমানে দেশে লকডাউন শিথিল করা হয়েছে।

আগে বাছাই প্রক্রিয়াটির সময়সীমা যেখানে ৭ দিন ছিল এখন তা বাড়িয়ে ১৪ দিন করা হয়েছে। এমটিপি আবেদন গ্রহণ বাতিল দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সরকারের বিভিন্ন বিধিনিষেধের ওপর নির্ভর করতে হয়। এমটিপি আবেদন প্রক্রিয়া সহজ করতে এর আপডেট অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ-মালয়েশিয়া স্পেশাল ফ্লাইট ছাড়া নিয়মিত ফ্লাইট বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। ভিসা পারমিট থাকা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষার পরও নানা জটিলতার কারণে ফিরতে পারছেন না আটকেপড়া প্রবাসীরা। এ বিষয়ে দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আশা করছেন দেশে ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং

মালয়েশিয়ায় ফিরতে ইমিগ্রেশনে ৩ লাখের বেশি আবেদন

আপডেট সময় ০৯:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১