ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা পারফরমারদের নিয়ে সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন।

সাকিব আল হাসানের সেই একাদশে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল ও ম্যাক্সওয়েলের মতো তারকা ক্রিকেটাররের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলের সেরা একাদশে বিদেশিদের মধ্যে রেখেছেন ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস, লাসিথ মালিঙ্গাকে।

আইপিএলের সর্বকালের সেরা একাদশের ওপেনার হিসেবে সাকিবের পছন্দ হিটম্যান খ্যাত ভারতীয় তারকা ওপেনার ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। তার সঙ্গী হিসেবে সাকিব ওপেনিংয়ে রেখেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য সাকিবের পছন্দ বিরাট কোহলিকে। চার ও পাঁচে ব্যাটিং দেখতে চান চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনিকে। মিডলঅর্ডারে সাকিব রেখেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুলকে। তবে অধিনায়ক হিসেবে সাকিবের পছন্দ মহেন্দ্র সিং ধোনি।

রাজস্থান রয়্যালসের বেন স্টোকস আর চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজাকে অলরাউন্ডার হিসেবে দলে রেখেছেন সাকিব।

পেস বোলিংয়ে সাকিবের পছন্দ লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার।

সাকিবের আইপিএল সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবিন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ

আপডেট সময় ০৮:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১