ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

হত্যার ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় হত্যার ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আমিন মুন্না (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মায়ের অনুপস্থিতিতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় বুধবার ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করলে ওই দিন সন্ধ্যায় ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ধর্ষক আমিন মুন্না উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁজিরা গ্রামের বাসিন্দা মৃত মেহের মুন্নার ছেলে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, আমিন মুন্না তাদের আত্মীয়। তাদের বাড়িতে বেড়াতে এসে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এ সময় চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগীর মা বলেন, সোমবার আমি বড়মেয়ের বাড়িতে বেড়াতে যাই। ধর্ষক আমিন মুন্না আমাদের আত্মীয়। এ সুবাদে আমাদের বাড়িতে আসা-যাওয়া আছে তার। সেদিন আমি বড়মেয়ের বাড়িতে গেলে বেড়াতে আসে সে। আমার অনুপস্থিতির সুযোগে ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে।

বাড়িতে এ ধরনের ঘটনা ঘটলেও আমাকে জানায়নি কেউ। বুধবার বাড়ি ফিরে এলে মেয়ে আমার গলা ধরে কান্নায় ভেঙে পড়ে ও সব ঘটনা জানায়। মেয়ের কাছ থেকে এসব শুনে হতভম্ব হয়ে যাই এবং ওই দিন সন্ধ্যায় থানায় অভিযোগ করি। আমি ওই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

হত্যার ভয় দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ০৯:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১