ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ও ২১ অক্টোবর। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত ২২ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট সময় ০১:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১