ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

এবার সোনায় মোড়া পাউভাজি আনল দুবাই

আকাশ নিউজ ডেস্ক:   

সোনায় মোড়া বার্গার, সোনায় মোড়া ফ্রেন্স ফাই কিংবা সোনায় মোড়া বিরিয়ানির কথা তো অনেক হলো। এবার জনপ্রিয় স্ট্রিটফুড পাউভাজিকেই সোনায় মুড়িয়ে ক্রেতাদের পাতে তুলে দিচ্ছে দুবাইয়ের এই রেস্টুরেন্ট।

দুবাইয়ের ও’পাও রেস্টুরেন্টে মিলবে ২২ ক্যারেট সোনায় মোড়া এই পাউভাজি। ভারতের রাস্তায় হরহামেশা বিক্রি হওয়া সেই চিরচেনা পাউভাজিকেই একটু ভিন্ন রূপ দিয়েছে দুবাইয়ের এই রেস্টুরেন্ট। পাউরুটির মধ্যে দেওয়া হচ্ছে উন্নতমানের মাখন আর পনিরের পুর। এরপর তা ভাজা হচ্ছে ডুবো তেলে। এরপর সেই পাউভাজি মুড়ে দেওয়া হচ্ছে একেবারে ২২ ক্যারেট সোনার পাতে। মিষ্টি আলু ফ্রাই আর লেমোনেডের সঙ্গে সুদৃশ্য বাক্সে ভরে পরিবেশন করা হচ্ছে এই পাউভাজি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাউভাজিতে যে মাখন ব্যবহার করা হয়, সেটা ফ্রান্স থেকে আনা। পাউরুটির উপর ছড়ানো হয় হোমমেড মেয়োনিজ। এমনকি পাউভাজির সাথে পরিবেশিত মিষ্টি আলুও ভাজা হয় উন্নতমানের সব উপাদান দিয়ে। আর যে ২২ ক্যারেট সোনা দিয়ে পাউভাজি মোড়ানো হয় সেটা আমদানি করা হয় ফ্রান্স থেকে।

সোনায় মোড়া এই পাউভাজির জন্য গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার সোনায় মোড়া পাউভাজি আনল দুবাই

আপডেট সময় ০৮:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১