ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বাথরুমজুড়ে ছোপ ছোপ রক্ত, রশি দিয়ে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ‘পালিয়ে যাব না’ বলে যে পালিয়ে যায়, সে ‘আসি’ বলে কখনও আসবে না: হাসনাত আবদুল্লাহ

মালয়েশিয়ায় ৮০ জনকে টপকে প্রথম হলেন বাংলাদেশি শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ায় ৮০ জন শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম পুরস্কার (ডায়মন্ড) অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম ওলিদ বিন নাসির। মালয়েশিয়ার ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ওই বাংলাদেশি ৩৫টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন পোস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে (আরআইপিসি) প্রথম পুরস্কার পেয়েছেন। তিনি চট্টগ্রামের পাঁচলাইশের নাসির উদ্দিন চৌধুরীর পুত্র।

২০১৯ সালে প্রথম চালু করা ইভেন্টটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চূড়ান্ত বছরের প্রকল্প, থিসিস বা গবেষণাপত্র উপস্থাপন করা। চলতি মাসের ৫ তারিখ অনলাইনে ওলিদের গবেষণাপত্র জমা করার পর ২৮ আগস্ট জুরিবোর্ড তাকে প্রথম পুরস্কারে ভূষিত করেন।

২০১৭ সালে ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন শুরু করেন ওলিদ।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের। আমি আশা করি আমরা এরকম আরও পুরস্কার জিততে পারব এবং আমাদের দেশকে গর্বিত করতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় ৮০ জনকে টপকে প্রথম হলেন বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট সময় ১০:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১