ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি ঢাকার পথে

আকাশ জাতীয় ডেস্ক:  

আফগানিস্তানে আটকে পড়া ছয়জন বাংলাদেশি কাতারের রাজধানী দোহা থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন। এমিরাতস এয়ারের ফ্লাইটে (ইকে-৫৮৪) কাতার থেকে দুবাই হয়ে রাত ১১টা ২০ মিনিটে তাদের ঢাকায় নামার কথা রয়েছে। এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন ।

যে ছয়জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন— রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

তালেবানের অনুমতি না পাওয়ায় অভাবনীয় দুর্ভোগ ও উৎকন্ঠায় বিমানবন্দরের বাইরে সময় কাটিয়ে তারা এখন বাংলাদেশে রওনা দিয়েছেন। আফগানিস্তানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার রাজিব বিন ইসলাম। তিনি শুক্রবার কাবুল থেকে টেলিফোনে যুগান্তরকে বলেছিলেন, কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে গতকাল আমরা ৬/৭ বার চেষ্টা চালিয়েছি। কিন্তু সফল হইনি । মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেইফ প্যাসেজ পাচ্ছেন না । আমরা সেইফ প্যাসেজের অপেক্ষায় আছি।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাবার পর বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। রাজিব জানান, মার্কিন বাহিনী ও আফগান কর্তৃপক্ষ যৌথভাবে আফগান ওয়্যারলেস কোম্পানিটি চালু করেছে ।

জানতে চাইলে রাজিব বলেন, কাবুলের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। গাড়ি চলছে । দোকানপাট খুলেছে। রাস্তায় তালেবানের টহল আছে। ভয়ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং

আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি ঢাকার পথে

আপডেট সময় ০১:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১