ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুসি দিয়েই সিংহের কবল থেকে ছেলেকে বাঁচালেন মা

আকাশ নিউজ ডেস্ক:  

নিজের সন্তানের বিপদে কোনো মা-ই চুপ করে বসে থাকতে পারেন না। প্রাণিকুলের সব মা-ই সন্তানের বিপদে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পরেন। ঠিক তেমনই এই মা খালি হাতের ঘুসি দিয়েই নিজের পাঁচ বছর বয়সী ছেলেকে আক্ষরিক অর্থেই সিংহের মুখ থেকে উদ্ধার করেছেন।

রোববার এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সান্তা মনিকা পার্বত্যাঞ্চলে এই ঘটনা ঘটে।

ওই প্রতিবেদনে জানা গেছে, বাড়ির সামনে খেলছিল ছেলেটি। তার মা বাড়ির ভেতরে কাজ করছিলেন। হঠাৎ বাইরে একটা অদ্ভূত শব্দ শুনতে পান তিনি। ছুটে গিয়ে দেখেন তার ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে একটি পার্বত্য সিংহ। শিশুটির মা খালি হাতেই সিংহের গায়ে একের পর ঘুসি দিতে থাকেন। এক সময় সিংহটি শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটির

বাবা-মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় বন্যপ্রাণী বিভাগকে।

ক্যালিফোর্নিয়ার বন্যপ্রাণী বিভাগের কর্মীরা এসে সিংহটিকে খুঁজে বের করে। পরে সিংহটিকে গুলি করে হত্যা করা হয় বলে মৎস ও বন্যপ্রাণী বিভাগের মুখপাত্র ক্যাপ্টেন প্যাট্রিক ফয় জানিয়েছেন।

সিংহের আক্রমণে ছেলেটি মাথা ও শরীরের উপরের অংশে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন ফয়। ছেলেটি বর্তমানে লস এঞ্জেলেস হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘুসি দিয়েই সিংহের কবল থেকে ছেলেকে বাঁচালেন মা

আপডেট সময় ১১:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১