ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিপক্ষের কাছে খাবার বিক্রি করায় রেস্তোরাঁয় তালা দিলেন কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:  

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাটের ফেন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টে এবার তালা মেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে খাল দখল করে অবৈধ ভাবে ভরাট করায় তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

রবিবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে আবদুল কাদের মির্জার নেতৃত্বে ফেন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর বাসায় তার অনুসারীরা এলে প্রায় ফেন্সী হোটেল থেকে খাবার কিনে নেয়া হয়। প্রতিপক্ষের নেতার বাসায় খাবার বিক্রি ও সরবরাহের অভিযোগ তুলে এ রেস্তোরাঁয় তালা মেরে দেওয়া হয়। তালা মেরে দেওয়ার পর থেকে হোটেলের ম্যানেজারসহ অন্যান্য কর্মচারীরা হোটেলের সামনে অবস্থান করছে।

ফেন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সুরুজ মিয়া জানান, ‘আমাদের এখান থেকে কে খানা নেয়। আমাদের এখান থেকে খানা যায় কোন খানে। আমরা কোন খানে খানা দি। আমাদের খানা কোথায় যায়। এ গুলো নিয়ে বিকেল ৫টার দিকে হোটেল বন্ধ করে চলে যায় কাদের মির্জা।’

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, ‘আমরা কখনো এ হোটেল থেকে খাবার ক্রয় করি না।’

এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ব্যক্তিগত মুঠোফোনে সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হোটেল কর্তৃপক্ষ খালের উপর অবৈধ ভাবে দখল করায় তার হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিপূর্বেও তাকে সতর্ক করা হয়েছে। সে পুনরায় খাল দখল করে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, তার কাছে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, এর আগে গত (২৭ মার্চ) শনিবার রাত ৯টার দিকে কাদের মির্জার নেতৃত্বে বসুরহাটের আজমিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উচ্ছেদ অভিযান চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিপক্ষের কাছে খাবার বিক্রি করায় রেস্তোরাঁয় তালা দিলেন কাদের মির্জা

আপডেট সময় ১০:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১