ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাপান থেকে ৬ লাখ ৩৫ হাজার টিকা ঢাকার পথে

আকাশ জাতীয় ডেস্ক:

জাপান থেকে শনিবার (২৮ আগস্ট) অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। এটি বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম চালান।

শুক্রবার ( ২৭ আগস্ট ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশকে জাপান উপহার হিসেবে মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

তিনি জানান, আশাকরি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকার পঞ্চম চালান শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান। আর গত ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয়। শনিবার শেষ দফায় এই টিকার চালান আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

জাপান থেকে ৬ লাখ ৩৫ হাজার টিকা ঢাকার পথে

আপডেট সময় ০৮:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১