ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হঠাৎ কেন বিয়ের সাজে কৃতি শ্যানন

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউডের চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। মঙ্গলবার (২৪ আগস্ট) হঠাৎ করে এ অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

যেখানে লাল লেহেঙ্গায় নব-বধূর সাজে দেখা গেছে তাকে। হঠাৎ তার এমন সাজ ভাবিয়েছেন ভক্তদের।

কিছু দিন আগে অভিনেত্রী ইয়ামী গৌতম হঠাৎ করেই বিয়ে করেছেন। সেই সূত্র ধরেই অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাতেও শুরু করে দেন কৃতির ছবি দেখে। পরে অবশ্য এ অভিনেত্রী নিজেই জানান, এটি একটি ব্রাইডাল ফটোশুটের ছবি, এর চেয়ে বেশি কিছু নয়।

জানা যায়, ব্রাইডাল শুটে ডিজাইনার মণীশ মলহোত্রার ডিজাইন করা লাল লেহেঙ্গা পরেছিলেন কৃতি। তার মাথায় ছিল টিকলি, নাকে বড় নথ। দেখতে একেবারে বিয়ের কনে।

নতুন ব্রাইডাল কালেকশনের কয়েকটি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কৃতি। অবশ্য এর আগে সোমবার (২৩ আগস্ট) রাতেই ডিজাইনার মণীশ মলহোত্রা ছবিগুলো তার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছিলেন।

সম্প্রতি ‘মিমি’ নামের সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। যেখানে একজন সারোগেসি মায়ের চরিত্রে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে কৃতির লুকও নজর কেড়েছে দর্শকের।

এদিকে কৃতির হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এরমধ্যে রয়েছে টাইগার শ্রফের সঙ্গে ‘গণপত’, সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’, অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পান্ডে’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেড়িয়া’ সিনেমায় জুটি বেঁধেছেন এ অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ

হঠাৎ কেন বিয়ের সাজে কৃতি শ্যানন

আপডেট সময় ১১:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১