ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক

আকাশ নিউজ ডেস্ক: 

কথায় আছে একতাই বল। একসঙ্গে কাজ করলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। অনেক অসাধ্যও সাধন করা যায়। সেই কথাগুলোও যেন ফের প্রমাণ করলেন চীনের ছয় যুবক। মানবসিঁড়ি তৈরি করে তিনতলার একটি অগ্নিদগ্ধ বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করলেন তারা।

চীনের হুনান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সেখানকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। ভবনটির তিনতলার একটি বাসা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে দু’টি শিশু আটকে রয়েছে বলে বাসায় সামনের উপস্থিত জনতা দেখতে পান। শিশুদের উদ্ধারে দমকলের অপেক্ষা না করে ছুটে যান ছয় যুবক।

উপস্থিত বুদ্ধির জোরেই শিশুদের উদ্ধার করেন তারা। প্রথমে একজন গ্রিল বেয়ে বাসার কাছে পৌঁছান। তার পাশাপাশি বাকিরাও গ্রিল বেয়ে উঠে পড়েন। তারা এমন দূরত্বে দাঁড়িয়ে পড়েন, যেন যেখান থেকে অনায়াসে তারা মানবসিঁড়ির মাধ্যমে শিশুদের উদ্ধার করে নিচে নামিয়ে আনতে পারেন।

দমকল বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই তারা ওই দুই শিশুকে নামিয়ে আনেন।

‘ট্রেন্ডিং ইন চায়না’ নামের এক ফেসবুক পেজ থেকে ওই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ওই ছয় যুবকের সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ

মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক

আপডেট সময় ১০:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১