ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

অর্থনীতি ভালো বলেই পুঁজিবাজার চাঙা: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের অর্থনীতি ভালো অবস্থানে থাকার কারণে পুঁজিবাজার চাঙা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শেয়ারবাজার বেশ ভালো উচ্চতায় পৌঁছেছে, যেসব কোম্পানি প্রোডাকশনে নেই তাদের মূল্য অনেক ওপরে উঠে যাচ্ছে- বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিষয়টি দেখবেন। আমাদের পুঁজিবাজারের যে বেসিক বিষয় সেটি হচ্ছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি যখন ভালো হবে, পুঁজিবাজারের অবস্থাও চাঙা থাকবে। আপনি যে কথাগুলো বলছেন, যে অসঙ্গতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আমি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে তুলে ধরবো।

ব্যাংকিং খাত বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সেবরকারি খাতের ব্যাংকগুলো আগে কী অবস্থায় ছিল সেটা আপনারা দেখেছেন। কিন্তু এ বছর বেশির ভাগ ব্যাংকেরই ব্যালেন্সশিট ভাল। প্রফিট না থাকলে তো ডিভিডেন্ড দিতে পারবে না। আগে সবাই বলতো, ব্যাংকগুলো ডিভিডেন্ড দেয় না। নানাভাবে তারা ডিভিডেন্ড এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব প্রসঙ্গে তিনি বলেন, আমার এক্সপেকটেশন সব সময় আপনাদের মতোই বেশি। আমি আশা করবো- তিনি আমাদের এক্সপেকটেশন পূরণ করবেন। তার হাত ধরেই আমরা প্রত্যাশাগুলো বাস্তবায়ন করতে পারব, আমরা সেই প্রত্যাশাই করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতি ভালো বলেই পুঁজিবাজার চাঙা: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১