ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দুই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেনি বাংলাদেশ। তবে পরবর্তী তিনটি বিশ্বকাপের দুটিতে বাংলাদেশ দল সেমিতে খেলবে বলে আশাবাদী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর প্রধান কারণ হিসেবে তিনি বলছেন, ওই দুটি বিশ্বকাপ এশিয়ার মাটিতে হবে। যার কন্ডিশন, উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে বাংলাদেশ দলের। আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গেও বেশ পরিচিত টাইগাররা।

দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়— এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি। তবে এমন না যে ২০২২-এর বিশ্বকাপে সুযোগ নেই। তবে ওয়ানডে বিশ্বকাপকেই এগিয়ে রাখব। কারণ ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। এক কথায় আর সব দলের চাইতে সুযোগটা একটু বেশিই থাকবে।’

সুযোগটা কেমন কাজে লাগাতে পারে বাংলাদেশ? সাকিবের জবাব, ‘আমাদের ক্রিকেটাররা দারুণ ছন্দে আছে এখন। এটা ধরে রাখলে ভালো ক্রিকেট খেলা যাবে। আর তাতে সেরা চারে যাওয়া অসম্ভব হবে না। আমরা তো এখন পরিণত দল। ক্লিক করলে আরও বেশি কিছুর চিন্তা করা যেতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

দুই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন সাকিব

আপডেট সময় ০৬:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১