ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করতে সহায়তা করে আইপিএল: মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়া সিরিজে দুর্ধর্ষ বোলিং করে আবারও ক্রিকেট বিশ্বের আলোচনায় মুস্তাফিজুর রহমান। বৈচিত্র আর গতির মিশেলে অজি ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন তিনি। একইভাবে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ টি-টোয়েন্টিতেও বোলিং করতে চান বাঁহাতি এই পেসার। তারপর অনাপত্তিপত্র পেলে আইপিএল খেলতে চলে যাবেন আমিরাতে। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, আর মোস্তাফিজ রাজস্থান রয়্যালসে।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান ফর্ম ও মানসিক অবস্থা নিয়ে কথা বলেন মুস্তাফিজ। তার চাওয়া, এই ফর্ম ধরে রাখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

বাঁহাতি কাটার মাস্টার বলেছেন, ‘স্বাভাবিকভাবে (আমি আত্মবিশ্বাসী) নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। কারণ এখন আমি দারুণ ছন্দে আছি এবং এটা ধরে রাখতে আশাবাদী। আমি যেটা মনে করি, আইপিএলে খেলা আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করতে সহায়তা করে কারণ সেখানে সেরাদের বিপক্ষে খেলতে হচ্ছে। আমার মতে, ওখানে (আইপিএল) ভালো করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করা অনেক সহজ হয়ে যায়।’

আইপিএল থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান মুস্তাফিজ, ‘এই টুর্নামেন্টে বিশ্বের সেরা খেলোয়াড়রা প্রতিযোগিতা করে। যদি সফল হতে পারেন, তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আমি নিশ্চিত আমার ক্ষেত্রেও একই ব্যাপার। কারণ আমি যদি আইপিএলে ভালো করি তাহলে সেই আত্মবিশ্বাস বিশ্বকাপেও সঙ্গে নিতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করতে সহায়তা করে আইপিএল: মুস্তাফিজ

আপডেট সময় ০৭:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১