ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির দল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানে অনুষ্ঠিত কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল) শিরোপা জিতেছে শহীদ আফ্রিদির দল রাওয়ালকোট হকস। মুজাফফরবাদ স্টেডিয়ামে টুর্নামেন্টর ফাইনালে মোহাম্মদ হাফিজের মুজাফফরবাদ টাইগারকে ৭ রানে পরাজিত করে আফ্রিদির দল।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে রাওয়ালকোট। ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন কাশিফ আলি। এছাড়াও বিসমিল্লাহ খান ১৯ বলে ৩০ রান করেন। ব্যাট হাতে নামা হয়নি আফ্রিদির। এর জবাবে মুজাফফরবাদের পক্ষে মোহাম্মদ হাফিজ ও উসামা মীর ২টি করে উইকেট নেন। এছাড়া আরশাদ ইকবাল ও মোহাম্মদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে মোজাফফরবাদ টাইগার। উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলেন মোহাম্মদ হাফিজ ও জিসান আশরাফ। ২১ বলে ২৯ রান করে হাফিজ ফিরলে ভাঙে জুটি। দলীয় ৮৮ রানে দারুণ ব্যাটিং করা জিসানকে (৪৬) ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন আফ্রিদি। পরের ওভারেই ফেরান শোয়েব মাকসুদকে।

একের পর এক উইকেট হারাতে থাকে মুজাফফরবাদ। শেষদিকে মোহাম্মদ ওয়াসিমের ১২ বলে ২২ রানে আবার ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ওভারে ১০ রানের প্রয়োজন হলেও নিতে পারেনি হাফিজের দল। আসিফ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ২ রান নিতে সক্ষম হয়। ফলে ৭ রানের জয় পায় রাওয়ালকোট হকস। ম্যাচ সেরা হয়েছেন আসিফ আফ্রিদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

কাশ্মীর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির দল

আপডেট সময় ০৭:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১