ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার বিরল রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০০-র বেশি রান সংগ্রহ করার পর ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজির গড়েছেন রোহিত শর্মা। একমাত্র ক্রিকেটার হিসেবে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ফরম্যাটেই তাদের ঘরের মাঠে ম্যাচ জেতাতে সেঞ্চুরি করেন ভারতীয় এ ওপেনার। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, রোহিত ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত একটি করে টেস্ট, ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০-র বেশি রান করেছেন এবং ভারত সেই ম্যাচে জয় তুলে নিয়েছে।

রোহিত শর্মার নজির:-
১. সদ্য সমাপ্ত লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে রোহিত শর্মার সংগ্রহ (৮৩+২১) ১০৪ রান। ভারত ১৫১ রানে টেস্ট জিতে নেয়।
২. ২০১৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১৩৭ রান করে অপরাজিত থাকেন রোহিত। ভারত ৮ উইকেটে ম্যাচ জেতে।
৩. ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ রান করে অপরাজিত থাকেন হিটম্যান। ভারত ৭ উইকেটে সেই ম্যাচে জয় তুলে নেয়।

তিন ফরম্যাটে এমন বিরল কৃতিত্ব দেখানো ক্রিকেটার এখনও পর্যন্ত রোহিত শর্মা একাই। বিশ্বের আর কোনও ক্রিকেটারের এমন নজির নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ফ্লাইট বাতিল: প্রবাসীদের জন্য বিকল্প পথের সন্ধানে

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার বিরল রেকর্ড

আপডেট সময় ০৭:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১