ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রূপকল্প বাস্তবায়নে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিল্পায়ন ত্বরান্বিত করতে দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানান শিল্পমন্ত্রী নুরূল মজিদ মাহমুদ হুমায়ূন। একইসঙ্গে অটোমোবাইল, চিনি, অ্যাগ্রো ফুড প্রসেসিং এবং জাহাজ শিল্প সম্প্রসারণে অধিকতরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বুধবার (১৮ আগস্ট) মতিঝিলস্থ শিল্প মন্ত্রণালয়ে অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকালে দেশে ব্যাপক শিল্পায়ন ত্বরান্বিতকরণে শিল্প কারখানা স্থাপন ও বিনিয়োগসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

শিল্পমন্ত্রী বলেন, জাপান সরকার ইতোমধ্যে বাংলাদেশে অটোমোবাইল ও সার কারখানা স্থাপনে বিনিয়োগের আশ্বাস দিয়েছে, এ খাতে অন্যান্য সম্ভাব্য শিল্পে আরও বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। সুদীর্ঘ সময় ধরে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দু’দেশ একে অপরের সঙ্গে কাজ করে যাচ্ছে। পারস্পারিক সহযোগিতার এ ক্ষেত্র সমূহ আগামীতে আরও বিস্তৃত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সাক্ষাৎকালে জাপানের মিতসুবিশি মটরস কোম্পানি লিমিটেড বাংলাদেশে একটি গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে ফিজিবিলিটি স্ট্যাডির সমঝোতা স্মারক স্বাক্ষর চূড়ান্ত পর্যায়ে আছে মর্মে জানানো হলে জাপানের রাষ্ট্রদূত এতে সন্তোষ প্রকাশ করেন।

এ মাসের মধ্যে ফিজিবিলিটি স্ট্যাডির (সম্ভাব্যতা সমীক্ষকরণ) সমঝোতা স্মারক হবে মর্মে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। করোনা মহামারির মধ্যেও কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সার উৎপাদন চলমান এবং সারা দেশে সার সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানানো হয়। এছাড়াও সারাদেশের সার সংরক্ষণ ও সরবরাহের লক্ষ্যে বাফার গোডাউন নির্মাণের বিষয়টি আলোচনা সভায় অবহিত করা হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, বর্তমানে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যসহ বিনিয়োগের উপযুক্ত পরিবেশে রয়েছে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে সকল প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে শিল্প প্রযুক্তি সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে। সিরাজগঞ্জের নতুন সার কারখানা এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং ও রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে জাপান সরকারের প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হলে জাপানের রাষ্ট্রদূত তার সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) শেখ ফয়েজুল আমীন, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহকারী সচিব (নীতি) মো. সলিম উল্লাহ ও জাপান দূতাবাসের হেড অব ইকোনোমিক ডিপার্টমেন্টের প্রথম সচিব হারুতা হিরোকি উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রূপকল্প বাস্তবায়নে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

আপডেট সময় ০৫:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১