ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় বোলাররা সবার সেরা: রমিজ রাজা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেটারদের সমালোচনা করতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজার জুরি নেই। আর সেই ক্রিকেটার যদি ভারতের হয়, তবে তো কোনো কথাই নেই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। রমিজের মুখে ভারতীয় বোলারদের জয় জয়কার। লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর ভারতের বোলারদের সবার সেরা বললেন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের জেতা ম্যাচটি বৃষ্টি বাগড়ায় হয়েছে ড্র। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বারবার ম্যাচের মোড় ঘুরেছে। তবে রোমাঞ্চকর পঞ্চম দিনটা নিজেদের করে নিয়ে জয় তুলে নেয় সফররত ভারত। এদিন দলের জয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে পেস বোলাররাই।

শুধু পঞ্চম দিনেই নয়, পুরো ম্যাচেই ছির পেসারদের জয় জয়কার। ইংল্যান্ডের দুই ইনিংসের ২০টি উইকেটের মধ্যে ১৯টিই ভাগ করে নিয়েছেন চার ভারতীয় পেসার। আর অন্য উইকেটটি ছিল রান আউট।

ভারতীয় বোলারদের প্রশংসায় কোনো কার্পণ্য করেননি রমিজ রাজা। তিনি বলেন, ‘বর্তমানে টেস্টে ভারতের পেস বোলিং আক্রমণই সবার সেরা। এক সময় তারা স্পিন বোলিং দিয়ে দাপট দেখাত। কিন্তু সময় বদলেছে। আর ক্যারিয়ারের শুরুতেই টেস্ট ক্রিকেটে ভালো নাম করে ফেলেছে সিরাজ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতীয় বোলাররা সবার সেরা: রমিজ রাজা

আপডেট সময় ০৮:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১