ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহবায়ক কমিটির নেতাদের পক্ষ থেকে মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মহানগরের নেতাকর্মীরা সকাল থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন।

এসময় মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মিছিলসহ সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন।

বিএনপি নেতা আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে এসেছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলায় তারাও সবাইকে সমাধিস্থলে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে পেছন থেকে পুলিশ গুলি করা শুরু করে।

গুলিতে আহত হয়েছেন দাবি করে আমান উল্লাহ আমান বলেন, আমাদের মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামও আহত হয়েছেন। আমার পিঠেও অনেক গুলি লেগেছে। বিনা কারণে এই কাজ করেছে কতিপয় পুলিশ সদস্য। সংঘর্ষ চলাকালে পুলিশের রাবার বুলেট বেশ কয়েকজন নেতাকর্মীর শরীরে বিদ্ধ হতে দেখা গেছে। কয়েকজনের শরীর রক্তাক্তও হয়েছে।

ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি

আপডেট সময় ১১:০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১