ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইন্ডিজদের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সফরকারী পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের চতুর্থ দিনে ক্যারিবীয়রা এক উইকেটে হারিয়েছে বাবরবাহিনীকে।

১০ নম্বর ব্যাটসম্যান কেমার রোচ ও ১১ নম্বর ব্যাটসম্যান জয়ডেন সিলসের ব্যাটে চরম নাটকীয় ম্যাচে জয় পেয়েছে উইন্ডিজ।

জামাইকার সাবিনা পার্কে টেস্টের চতুর্থ দিন পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শাহীন আফ্রিদির বোলিং তোপে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৬ রানেই হারায় শীর্ষ তিন ব্যাটসম্যানকে। তবে মিডল অর্ডারে রোস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউড লড়াই জমিয়ে তোলেন।

চেজ ২২ ও ব্ল্যাকউড ৫৫ রানের ইনিংস খেলেন। এই দুজনের বিদায়ের পর ফের বিপর্যয়ে পড়ে ক্যরিবীয়রা। অষ্টম উইকেটের পতন যখন ঘটে তখনও জয়ের জন্য ২৬ রান দরকার ছিল উইন্ডিজের। আর নবম উইকেট যখন পড়ে তখন জেতার জন্য দরকার ছিল ১৬ রান। এরপর পাকিস্তানী বোলারদের বিপক্ষে ৪ ওভারেরও বেশি সময় সংগ্রাম করেন কেমার রোচ ও সিলস। ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দুজন।

রোচ ৫২ বল খেলে ২টি চারের মাধ্যমে ৩০ রান করেন। অন্যদিকে, ১৩ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন সিলস। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি ৪টি ও হাসান আলী ৩টি উইকেট নেন।

বল হাতে দুই ইনিংসে ৮ উইকেট ও ব্যাট হাতে জয়সূচক রান নিয়ে ম্যাচসেরা হন উইন্ডিজের জয়ডেন সিলস।

দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২০ আগস্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উইন্ডিজদের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়

আপডেট সময় ০৭:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১