ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পা ও তার মায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের

আকাশ বিনোদন ডেস্ক :

পর্ন-কাণ্ডের মাঝেই উত্তরপ্রদেশে আর্থিক তছরূপের অভিযোগ উঠল অভিনেত্রী শিল্পা শেঠি ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে। লখনউয়ে তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

শিল্পা ও তার মায়ের বিরুদ্ধে মোট দু’টি মামলা দায়ের হয়েছে লখনউয়ে। হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন জ্যোৎস্না চহান নামে এক মহিলা।রোহিত বীর সিং নামে এক ব্যক্তি বিভূতি খন্দ থানায় আরেকটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। দু’টি মামলা দায়ের হওয়ার পরই আরও তৎপর হয়ে উঠেছে লখনউ পুলিশ। ওই দুই থানা থেকেই শিল্পা ও তার মা-কে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে, শীঘ্রই তাদের জেরা করা হবে।

লখনউ পুলিশের ডিসিপি (পূর্ব) সঞ্জীব সুমন বলেন, সোমবারই লখনউ পুলিশের একটি দল মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবে শিল্পা ও তার মা-কে জেরা করতে। তার কথায়, ‘‘যেহেতু মামলাটি হাইপ্রোফাইল, তাই সমস্ত বিষয় খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে।’’
পুলিশ সূত্রে খবর, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি সংস্থা চালাতেন শিল্পা। উত্তর প্রদেশে নানা জায়গায় ওই শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। ওই সংস্থার চেয়ারম্যান শিল্পা নিজে। আর ডিরেক্টর হলেন তার মা। তাদের বিরুদ্ধে অভিযোগ, আরও একাধিক জায়গায় কোম্পানির শাখা খোলার নাম দিয়ে বহু মানুষের থেকেই কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্পা ও তার মায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের

আপডেট সময় ১১:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১