ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

বাংলাদেশকে ১৫ লাখ মাস্ক ও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে সিঙ্গাপুর

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে প্রথম ধাপে ৫০টি স্বতন্ত্র উচ্চক্ষমতাসম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিক্যাল মাস্ক দিয়ে পাশে দাঁড়িয়েছে সিঙ্গাপুর।

বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর এ ব্যাপারে বিগত কয়েক মাস যাবত সিঙ্গাপুর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তা এবং অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে। কয়েক দফা আলোচনার পর সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি বাংলাদেশকে অক্সিজেন কনসেনট্রেটরসহ জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে।

সোমবার বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে একটি প্রতীকী আয়োজনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ভার্চুয়াল উপস্থিতিতে প্রথম ধাপের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসব চিকিৎসা সামগ্রী খুব শীঘ্রই ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে। সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি পরবর্তী কয়েকটি ধাপে দ্রুত জরুরি চিকিৎসা সামগ্রী প্রেরণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশকে ১৫ লাখ মাস্ক ও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে সিঙ্গাপুর

আপডেট সময় ০৭:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১