ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এসএমইএ বিষয়ে প্রশিক্ষিত করতে ঢাবিকে সহায়তা করবে নেদারল্যান্ডস

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীদের হোম টেক্সটাইল (এইচডিএইচটি) খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমইএ) বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ করার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা দিবে নেদারল্যান্ডস।

মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২ আগস্ট) বাংলাদেশের হোম ডেকোরেশন এবং হোম টেক্সটাইল (এইচডিএইচটি) খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমইএ) প্রতিযোগিতামূলক রফতানি ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন করপোরেশন মন্ত্রণালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর্ম ডেভেলপিং কান্ট্রিজ অব দ্য নেদারল্যান্ডস এন্ট্রারপ্রাইজ এজেন্সি (সিবিআই)-এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস পলিন ডল এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সমঝোতা স্মারকের আওতায় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন করপোরেশন মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচডিএইচটি এবং এসএমই বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর ক্ষেত্রে সহযোগিতা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

এসএমইএ বিষয়ে প্রশিক্ষিত করতে ঢাবিকে সহায়তা করবে নেদারল্যান্ডস

আপডেট সময় ১১:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১