ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গতি কম থাকলেও বেড়েছে মোবাইল ইন্টারনেট গ্রাহক

আকাশ আইসিটি ডেস্ক :

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়ে থাকলেও বেড়েছে গ্রাহক সংখ্যা। বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ১১ কোটি ৯০ হাজার। এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

ইন্টারনেট অ্যাকসেস ও পারফরমেন্স অ্যানালিসিস প্রতিষ্ঠান ওকলার সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১৩৫তম। গতির দিক থেকে সুদান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশও এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে।

এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ জুন মাসের হিসাবে দেখা যায়, দেশে মে মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১০ কোটি ৭৫ লাখ। এর আগে এপ্রিলে ছিল ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার গ্রাহক। এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার গ্রাহক পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো।

চলতি বছরে এক মাসের ব্যবধানে বিপুল পরিমাণ গ্রাহক বৃদ্ধি দেখা যায় মার্চ মাসে। মার্চে ৩১ লাখ ৩৭ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছিল। এর আগে ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে ধস ছিল। বছরের শুরুতে জানুয়ারিতে এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসে বেশ গতিতেই বছর শুরু হলেও ফেব্রুয়ারিতে মাত্র ২ হাজার গ্রাহক পায় মোবাইল অপারেটরগুলো।

মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার।

বিটিআরসির হিসাবে, ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার। জানুয়ারিতে এটি ছিল ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার।

দেশে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা বেড়ে ১ কোটি ৫ হাজারে পৌঁছেছে। ২০২১ সালের জুন মাসে এসে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা কোটির মাইলফলক স্পর্শ করে। তিন মাস পরপর আপডেট হওয়া এ হিসাবে চলতি বছরের মার্চে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ৯৮ লাখ ১০ হাজারে পৌঁছায়। ওই সময় ২ লাখ ৮৮ হাজার নতুন গ্রাহক ব্রডব্যান্ডে এসেছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বর এ গ্রাহক সংখ্যা ছিল ৯৫ লাখ ২২ হাজার। এর আগে সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৮৬ লাখ ৫৬ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গতি কম থাকলেও বেড়েছে মোবাইল ইন্টারনেট গ্রাহক

আপডেট সময় ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১