ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনন্য মাইলফলকের সামনে সাকিব, যেখানে তিনিই হবেন প্রথম

আকাশ স্পোর্টস ডেস্ক:

রেকর্ড ভাঙা-গড়াই যেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কাজ। ব্যাট-বল হাতে সাকিবের জ্বলে ওঠা মানেই প্রতিপক্ষের মুখের হাসি উধাও।

ব্যক্তিগত অর্জনে সাকিব বরাবরই সবাইকে ছাপিয়ে নিজেকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এবার আরও একটি মাইলফলকের হাতছানি তার সামনে, যেখানে তিনিই হবেন প্রথম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট পেলে সাকিব আল হাসান প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ১ হাজার রান ও ১০০ উইকেট পাওয়ার নজির গড়বেন।
৭৯ টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের রান ১৬০৪। বল হাতে উইকেট পেয়েছেন ৯৫টি। উইকেট শিকারির তালিকায় সাকিব আছেন শীর্ষ পাঁচে।

১০৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা সবার উপরে। এরপর ৯৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টিম সাউদি রয়েছেন দ্বিতীয়তে। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির উইকেট ৯৮টি। ৯৫ উইকেট নিয়ে রশিদ খান ও সাকিব আল হাসান পাশাপাশি রয়েছেন।।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের চিরচেনা উইকেটে অসাধারণ কীর্তি গড়তে সাকিব আল হাসানের প্রয়োজন মাত্র ৫টি উইকেট। কাজটা খুব কঠিন হবার কথা না তার জন্য

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনন্য মাইলফলকের সামনে সাকিব, যেখানে তিনিই হবেন প্রথম

আপডেট সময় ০৭:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১