ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অজিরা। বিমানবন্দর থেকে অজি ক্রিকেটারদের সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেওয়া হয়েছে।

তিনদিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অবশ্যই সবাইকে দুইবার করোনা নেগেটিভ হতে হবে।

এর আগে জিম্বাবুয়ে সফর শেষে একইদিন সকাল ৯টা ১৫ মিনিটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দলেরই ঠিকানা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল।

দেশে ফিরলেও অবশ্য কোনো ক্রিকেটার বা স্টাফরা বাড়ি যেতে পারছেন না। তাদের বহনকারী বাস সরাসরি নির্ধারিত হোটেলে চলে যাবে। সেখানেই তারা জৈব-সুরক্ষা বলয়ে থাকবেন। অস্ট্রেলিয়া দলও একই হোটেলে উঠেছে।

সিরিজ শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ থাকছে না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

করোনাভীতি এবং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলতে পারবেন না। চোটের সমস্যা আছে বাংলাদেশ দলেও। তামিম-লিটন থাকছেন না। মোস্তাফিজ-সাকিব-সৌম্যও চোটে আক্রান্ত। কোয়ারেন্টিন ইস্যুর কারণে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

আপডেট সময় ০৭:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১