ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স সূচক

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সূচকটি চালুর পর রবিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দিনটিতে বেড়েছে বেশির ভাগ কোম্পানিটর শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইর খাত গুলোর মধ্যে চাঙ্গা ভাব লক্ষ করা গেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৩টি ইউনিটেরই দর বেড়েছে। দর কমেছে মাত্র একটি ইউনিটের। এই খাতে আজ লেনদেন হয়েছে ডিএসইর মোট মোট লেনদেনের সাড়ে ১১ শতাংশ বা ২০৪ কোটি টাকা।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে।এর আগে সূচকটি চালুর পর ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। ওই দিন সূচকটি ছয় হাজার ৩৩৬.৮৮ পয়েন্টে অবস্থান করছিল। এর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হয়।

আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০ টির, দর কমেছে ১৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩ টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৯ পয়েন্টে। সিএসইতে ৩২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির দর বেড়েছে, কমেছে ১৩৭টির আর ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রবিবার লেনদেনে সবার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ১৫২ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে এসএস স্টিল লিমিটেড, ফু-ওয়াং সিরামিকস লিমিটেড, সাইফ পাওয়ার লিীমটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, লাফর্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং একটিভ পাইন লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স সূচক

আপডেট সময় ০৬:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১