ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লিটনের ১০০, বাংলাদেশের ২০০

আকাশ স্পোর্টস ডেস্ক:

হারারেতে প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস তুলে নিয়েছেন নিজের চতুর্থ সেঞ্চুরি। সেই সুবাদে বড় সংগ্রহের দিকেই এগাচ্ছে সফররত বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারের কোনো রান তুলতে পারেননি দুই ওপেনার। তৃতীয় ওভারে মুজারাবানির বলে কটবিহাইন্ড হন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে ইতিবাচক ব্যাটিংই শুরু করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু রান তুলতে ব্যস্ত হয়ে গিয়ে ১৯ রানে ফেরেন তিনিও। এবারো ঘাতক ওই মুজারাবানিই। এরপর দলের হয়ে ভালো কিছু করতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। আউট হওয়ার পূর্বে করেন ১৯ রান। আর মোসাদ্দেক করেছেন ১৫ বলে ১৫ রান।

চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন লিটন দাস। এ সময় দুজন মিলে গড়েন ৯৩ রানের জুটি গড়েছেন। আর তাতেই চাপ সামলে বড় স্কোরের দিকেই এগোতে থাকে। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ব্যক্তিগত ৩৩ রানে।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা লিটন কুমার দাস তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। শতরান তুলতে খেলেছেন ১১০ বল। তাতে ছিল ৮টি চারের মার। এখন ১০১ রানে লিটন এবং ১২ রানে আফিফ হোসেন অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

লিটনের ১০০, বাংলাদেশের ২০০

আপডেট সময় ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১