ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণে এফবিসিসিআই

আকাশ জাতীয় ডেস্ক:

দেশব্যাপী এক কোটি ফেস মাস্কসহ ২ হাজার অক্সিজেন সিলিন্ডার, ২০০ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, ২০০ অক্সিজেন কন্সন্ট্রেটের বিতরণ এবং বিভিন্ন হাসপাতালরে সামনে অক্সিজেন বুথ স্থাপন কার্যক্রম শুরু করেছে ব্যবসায়ী- শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই।

মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান এমপি।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি মনোয়রা হাকিম আলী, বিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি প্রীতি চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার চেম্বার ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডনসহ অন্যান্য পরিচালকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, দেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে আরও কিছু সময় লাগবে। এ সময়ের মধ্যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলবে। এফবিসিসিআইয়ের এ কার্যক্রমের মাধ্যমে ‘মানুষ মানুষের জন্য’ এ বার্তা বয়ে আনবে। মানুষ উৎসাহিত হবে। ব্যবসায়ীরা আজ মানুষের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও দাঁড়াবেন।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন- আমরা যেহেতু এখনও শতভাগ টিকার আওতায় আনতে পারিনি, তাই মাস্ক পরা, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলাসহ জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণে এফবিসিসিআই

আপডেট সময় ০৪:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১