ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশে যেতে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার নিবন্ধন শুরু হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের আগামী ২৭ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারির কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে vaccine.coronacell@mofa.gov.bd এই ইমেইলে পাঠাতে হবে।

ইমেইল পাঠানোর সময় বিষয় হিসেবে উল্লেখ করতে হবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport no-)’। বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের তিন দিন পর টিকার নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া এ নিয়ে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

আপডেট সময় ০২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১