ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হবে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই অবস্থায় কোনোভাবেই ভর্তি পরীক্ষা আয়োজন করা যেত না। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিছু করতে চাই না। এছাড়া আমাদের শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে আমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার আমরা একটু দেরিতেই তারিখ ঘোষণা করেছি। যেন এটি আর পরিবর্তন করতে না হয়। ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবি উপ-উপাচার্য আরও বলেন, বিজ্ঞান অনুষদের পরীক্ষার পরের দিন অর্থাৎ ২ অক্টোবর কলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, এরপর ২১ অক্টোবর বাণিজ্য অনুষদের আর সবশেষ ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকালে ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এই সুপারিশ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু

আপডেট সময় ০৫:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১