ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পাঁচ প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি

আকাশ জাতীয় ডেস্ক:

সরকার প্রথমবারের মতো পাঁচটি প্রতিষ্ঠানকে ৬ শর্তে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে।

শনিবার (১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-১ অধিশাখা) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে দেওয়া চিঠিতে এসব প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রাপ্তানির অনুমতি দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাজনীন পারভীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এএসকে ইনভেস্টমেন্ট, মেসার্স কাদের লেদার কমপ্লেক্স, আমিন ট্যানারি লিমিটেড, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লি. (ইউনিট-২), কালাম ব্রাদারসকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটা বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

ওয়েট-ব্লু চামড়া রপ্তানির ক্ষেত্রে দেওয়া শর্তগুলো হলো—

রপ্তানি নীতি ২০১৮-২১ অনুসরণ করতে হবে। এই অনুমতি শুধু রপ্তানির অনুমতি প্রাপ্ত ওয়েট ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরবর্তী রপ্তানিসমূহের জন্য পুনরায় আবেদন করতে হবে।

মানসম্মত ওয়েট চামড়া রপ্তানি করতে হবে; রপ্তানির অনুমতির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। জাহাজিকরণ শেষে রপ্তানি সংশ্লিষ্ট সকল কাগজ-পত্রাদি এ শাখায় দাখিল করতে হবে। যে দেশে রপ্তানির জন্য অনুমতি দেওয়া হবে সে দেশেই রপ্তানি করতে হবে এবং সরকার প্রয়োজনে যে কোনো সময় ওয়েট-ব্লু চামড়া রপ্তানি নিষিদ্ধ করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাঁচ প্রতিষ্ঠানকে ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি

আপডেট সময় ০৫:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১