ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৩ দিনে টিসিবির ৭৬৪ টন চিনি-৪৭৫ টন ডাল-১২ লাখ লিটার তেল বিক্রি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতিতে চলমান কঠোর লকডাউনে ও আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে দেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের সুবিধার জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত তিন দিনে ৭৬৪ মেট্রিকটন চিনি, ৪৭৫ মেট্রিক টন মসুর ডাল এবং ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল বিক্রয় করেছে টিসিবি।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ পরিস্তিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলা কালে এবং পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জরুরি সেবা হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল এবং সয়াবিন তেল বিক্রয় শুরু করেছে। গত ৫ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে। গত তিন দিনে (৫,৬,৭ জুলাই) ৭৬৪ মেট্রিকটন চিনি, ৪৭৫ মেট্রিক টন মসুর ডাল এবং ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রয় করা হয়েছে।

পবিত্র ঈদ উল আযহার ছুটি ছাড়া প্রতিদিন এ বিক্রয় কার্যক্রম চলবে। ঢাকা মহানগরিরসহ দেশে সকল জেলা ও উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে টিসিবি’র ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২-৪ কেজি, মসুর ডাল ৫৫ টাকা দরে ২ কেজি এবং বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে ২-৫ লিটার ভর্তুকি মূল্যে ভোক্তা সাধারণের কাছে বিক্রয় করা হচ্ছে।

উল্লেখ্য, ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রতি ট্রাকে ৫০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মসুর ডাল এবং ৮০০-১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৩ দিনে টিসিবির ৭৬৪ টন চিনি-৪৭৫ টন ডাল-১২ লাখ লিটার তেল বিক্রি

আপডেট সময় ০৫:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১