ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বমানের গবেষণা চালাতে বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠককালে কর্তৃপক্ষের প্রতি তিনি এ আহ্বান জানান। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

ইসলামিক ইউনিভার্সিটির (আইইউ) ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. হারুন-উর-রশিদ আসকারী ও শাহজালাল বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার সর্বোচ্চ অঙ্গণ উল্লেখ করে প্রেসিডেন্ট ভিসিদেরকে দেশ ও দেশের মানুষের কল্যাণে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বমানের গবেষণা চালাতে বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আপডেট সময় ১১:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭