ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে দুর্ভোগে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার ঊর্ধ্বগতির কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ সরকার হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেওয়ায় মারাত্মকভাবে বিপাকে পড়েছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী অসংখ্য বাংলাদেশি নাগরিক।

বাংলাদেশ সরকারের সিভিল এভিয়েশন থেকে দক্ষিণ আফ্রিকাসহ ৮টি দেশকে করোনার রেডজোন বিবেচনায় এনে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। সরকারের ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না, তবে যেতে পারবেন। সরকারের এ ঘোষণার পর মঙ্গলবার জোহানসবার্গ ওআর টাম্বু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের কোনো যাত্রীর বোডিং পাস ইস্যু করেনি কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

এ সময় রাতের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিতে আগে থেকে বিমানবন্দরে অপেক্ষারত অর্ধশত বাংলাদেশিকে হতাশা এবং ক্ষোভ নিয়ে কর্মস্থলে ফেরত যেতে হয়েছে। এ সময় প্রবাসীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হঠাৎ করে ফ্লাইট বন্ধের সরকারি সিদ্ধান্তের কারণে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসতে না পারায় তারা চরম হতাশ হয়েছেন।

এছাড়া প্রতিদিন ২০-৩০ জন বাংলাদেশি নাগরিক নিয়মিত ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন; যারা দেশে আসার অন্তত একমাস আগ থেকে এয়ার টিকিট কনফার্ম করে রাখেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করে ব্যবসা বাণিজ্য গুছিয়ে দেশে আসার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু এবারে হুট করে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে দুর্ভোগে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা

আপডেট সময় ০৮:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১