ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট অনেক ভালো হবে: বিএসইসির চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:

‘আমার খুব কষ্ট লাগে, অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে লস করছেন। এখানে (শেয়ারবাজারে) কিন্তু ভয় পাওয়ার কারণ নেই।

ইনশাল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট অনেক সুস্থ ও ভালো হবে। ’

নিজের ফেসবুকে এক পোস্টে এ বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ফেসবুক পোস্টে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা মার্কেটকে ফ্রি ফ্লো দিতে চাই। মার্কেটই মার্কেটকে নিয়ন্ত্রণ করবে। বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে, আমি যখন আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করি, এর ক্রেতা কে? ক্রেতা যেহেতু আছে, তাহলে আমি কেন বিক্রি করছি লস করে?

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম লেখেন, আমি একটু অপেক্ষা করতে পারি। অপেক্ষা করে সময় মতো বিক্রি করবো লাভে। এই মার্কেট লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গা এবং এখানে কিনে লসে বিক্রি করার কথা না। আপনাকে কেন অন্যের কথায় বা একটা সিচুয়েশনে আজকেই বিক্রি করতে হবে। এই আজকেই বিক্রি করতে হবে শেয়ার প্রাইস কমলে, এই বিষয়টা হয়ে গেছে ইনডেক্স মাঝে মাঝে পড়ে যাওয়ার একটি কারণ।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, একটু ধৈর্য ধারণ করতে হবে। আর যাদের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিলো, তাদের জন্য আমরা মার্জিন বাড়িয়ে দিয়েছি। সুতরাং ফোর্স সেলের ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন। মার্কেট ভালো হবেই ইনশাল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট অনেক ভালো হবে: বিএসইসির চেয়ারম্যান

আপডেট সময় ০১:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১