ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিপক্ষে লড়তে জিম্বাবুয়ে দলে তিন নতুন মুখ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। এতে রয়েছে একটি টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে লড়তে এই দলে জায়গা দেয়া হয়েছে তিনজন নতুন ক্রিকেটারকে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। সেই লক্ষ্যে ইতোমধ্যেই দল ঘোষণার পর রবার্ট মুগাবের দেশে পাড়ি জমিয়েছে তামিমরা। বাংলাদেশের পর এবার দল ঘোষণা করেছে স্বাগতিকরাও। দলের তিন নতুন তারকা হলেন- টাকুদজওয়ানশে কাইটানো, ডিওন মেয়ার্স ও কিপার-ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি।

১৯ বছর বয়সী মেয়ার্স এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন কেবল ৫টি। ৩২.৬৬ গড়ে একটি সেঞ্চুরিতে করেছেন ২৯৪ রান। গত মাসে দেশের মাটিতে জিম্বাবুয়ে ‘এ’দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে একমাত্র ইনিংসে করেন ৬৯ রান। ওই ম্যাচেই দুই ইনিংসে কাইটানো করেন কেবল ১৪ ও ১১ রান। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান সব মিলিয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২১টি। ২৪.৯১ গড়ে করেছেন ৮৭২ রান। সর্বোচ্চ ইনিংস ৯২।

এছাড়া ২৫ বছর বয়সী গাম্বি এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৪টি। রান করেছেন এক হাজার ৭১৪। গড় ২৪.৮৪। সেঞ্চুরি আছে দুটি। ২০১৪ সালে জিম্বাবুয়ে ‘এ’দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

এদিকে দলে ফিরেছেন অধিনায়ক শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, টেন্ডাই চাতারা ও টিমিসেন মারুমা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসাকান্দা।

জিম্বাবুয়ের ২০ সদস্যের টেস্ট দল :

শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, চিসুরু তেন্দাই, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, গাম্বি জয়লর্ড, লুক জঙ্গি, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো, তেন্দাই চাতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বাংলাদেশের বিপক্ষে লড়তে জিম্বাবুয়ে দলে তিন নতুন মুখ

আপডেট সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১